হোম > জাতীয়

নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, 'কোনো গোষ্ঠী যদি নারীদের পিছনে ফেলার চেষ্টা করে, তবে তাদের মনে রাখা উচিত—জুলাই বারবার ফিরে আসবে। সরকার যা-ই করুক না কেন, আমরা জুলাইয়ের মেয়েরা বারবার রাজপথে দাঁড়াবো। আর তাই নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।'

সোমবার বিকেলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত রিকশা র‍্যালি শেষে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে ‘জুলাই কন্যা দিবস’-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, 'আজকের অনুষ্ঠানে ‘জুলাই কন্যারা’ যে বক্তব্য দিয়েছে, আমি তার প্রতিটি কথার সঙ্গে একমত। সরকারের একজন সদস্য হিসেবে আমি বলছি, এখনও যদি মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি, সেক্ষেত্রে আমাদের ব্যর্থতা রয়ে যাবে। সমাজে পুরুষতন্ত্র এখনো টিকে আছে। আর এই পুরুষতন্ত্রই নারীদের পিছনে ঠেলে দিতে চায়।'

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে রিকশাচালকদের ভূমিকার প্রতি বিশেষ সম্মান ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, রিকশাচালকের অবদান আমরা ভুলব না। তাদেরকে স্যালুট জানাই।

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া র‍্যালিটি খামারবাড়ি ও আগারগাঁও শিশু মেলার পাশ দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

এসময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মোহাম্মদপুরে ওসি-এসআইকে কুপিয়ে রক্তাক্ত করল ছিনতাইকারীরা

ডিএমপির নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা

ফ্যাসিজমই আ.লীগের আদর্শ ও মূলনীতি: তথ্য প্রতিমন্ত্রী

প্রাণিসম্পদ খাতের গবেষণায় বরাদ্দ বৃদ্ধির আশ্বাস মন্ত্রীর

শিশুদের মেধা বিকাশে সৃজনশীল উদ্যোগে কারও বাধা বরদাশত করা হবে না

থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইজারল্যান্ডের

স্কুল থেকে সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে হবে

রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: মন্ত্রী

বর্ষা মৌসুমের পর পর্যায়ক্রমে স্থানীয় নির্বাচন, প্রথমে ইউপি ভোট

যশোর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনাকে মডেল হিসেবে গড়ে তোলার পরামর্শ