হোম > জাতীয়

রমজানে টিসিবি যেসব পণ্য বিক্রি করবে

আমার দেশ অনলাইন

পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কথা চিন্তা করে সারা দেশে ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি (ট্রাক সেল) করবে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

গতকাল মঙ্গলবার টিসিবি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে ভর্তুকি মূল্যে স্মার্ট কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি কার্যক্রম চলমান রয়েছে। এর পাশাপাশি রমজান মাসে ট্রাকসেলের মাধ্যমে ৩০ থেকে ৩৫ লাখ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হবে। টিসিবি জানায়, রমজান শুরুর আগের দিন থেকেই টিসিবির ট্রাক সেল কার্যক্রম শুরু হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোজায় টিসিবির নিয়মিত পণ্য তেল, ডাল ও চিনির পাশাপাশি ছোলা, খেজুরও বিক্রি করা হবে। তবে ট্রাকসেলে পণ্য বিক্রির পরিমাণ ও মূল্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

এমই

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী