হোম > জাতীয়

রাজধানীতে মোবাইল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

স্পোর্টস রিপোর্টার

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে মোবাইল চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫০টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. নাদিম (৩৫) ও মো. সুজন প্রকাশ বাবু (২৪)।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলিস্তান এলাকার জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পল্টন থানার পুলিশ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটের দক্ষিণ পাশের ফুটপাতের অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৫০টি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা গুলিস্তানসহ আশেপাশের বিভিন্ন এলাকা হতে গুলিস্তান স্টেডিয়াম এলাকার নেশাগ্রস্ত বখাটে এবং ফুটপাতে থাকা টোকাই শ্রেনির লোকজনদের মাধ্যমে ছিনতাইকৃত বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন সংগ্রহ করে দীর্ঘদিন যাবত ঢাকার গুলিস্থানসহ আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ