হোম > জাতীয়

গণভোট ও সংসদ নির্বাচন উপলক্ষে ক্যারাভ্যান প্রচার অনুমোদন

স্টাফ রিপোর্টার

আসন্ন গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনকে আরও উৎসবমুখর ও জনসম্পৃক্ত করতে ক্যারাভ্যান বা ভ্রাম্যমাণ বাহনে প্রচার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এ ধরনের প্রচার যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করা যাবে না এবং জনদুর্ভোগ বা জনশৃঙ্খলার ব্যাঘাত ঘটানো যাবে না বলে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনি আচরণবিধি বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে সিদ্ধান্তটি অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) জারি করা এক অফিসিয়াল নির্দেশনায় নির্বাচন কমিশন জানায়, নির্বাচনি প্রচারণাকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করার লক্ষ্যে যানবাহনের চারপাশে ডিজিটাল প্রযুক্তি কিংবা সাধারণ পচনশীল সামগ্রী ব্যবহার করে ক্যারাভ্যান পরিচালনা করা যাবে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রচারণা কার্যক্রম অবশ্যই নির্বাচন আচরণবিধির আলোকে পরিচালিত হতে হবে এবং কোনোভাবেই জনস্বার্থ বা আইন-শৃঙ্খলার পরিপন্থি হওয়া যাবে না।

বিশ্লেষকদের মতে, এ উদ্যোগ নির্বাচনি প্রচারণায় নতুন মাত্রা যোগ করতে পারে। তবে কার্যক্রম বাস্তবায়নের সময় শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা না হলে জনভোগান্তির আশঙ্কাও রয়েছে।

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী