হোম > জাতীয়

এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না

সংসদে স্পিকারের রসিকতা

সংসদ রিপোর্টার

হাওর এলাকায় বজ্রপাতে প্রাণহানি ঠেকাতে আশ্রয় কেন্দ্র ও বজ্রনিরোধক দণ্ড স্থাপনের দাবি উঠেছে জাতীয় সংসদে। এ নিয়ে আলোচনার এক পর্যায়ে সুনামগঞ্জের হাওরে বিয়ে করা নিয়ে রসিকতা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ অনুযায়ী সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের ওপর আলোচনায় এ ঘটনা ঘটে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে বজ্রপাতজনিত ক্ষতি মোকাবেলায় সঠিক গবেষণা ও বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান কামরুজ্জামান। তার নোটিশের জবাব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি বলেন, বাংলাদেশ পৃথিবীর দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি। এখানে প্রাকৃতিক, আবহাওয়াজনিত ও মানবসৃষ্ট নানা দুর্যোগ ঘটে। হাওর অঞ্চলসহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বজ্রপাতের তীব্রতা ও ঘনত্ব তুলনামূলক বেশি হওয়ায় সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মন্ত্রীর জবাবের পর কামরুজ্জামান কামরুল হাওড়ে বেশি বজ্রপাতের বিষয়ে বলেন, নাসা ও মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় ২০১৭ সালে এই অঞ্চলকে বজ্রপাতের কেন্দ্রস্থল হিসেবে চিহ্নিত করেছে। গতকালও বজ্রপাতে আটজনের মৃত্যু হয়েছে। মার্চ থেকে মে মাসে বজ্রপাত বেশি হয়। ওই সময়ই হাওরে সবচেয়ে বেশি কাজ থাকে, কারণ মানুষের জীবিকা হাওরনির্ভর।

সংসদ সদস্য ও মন্ত্রীর বক্তব্য শেষ করার পর স্পিকার বলেন, এত বজ্র সুনামগঞ্জে, এত বজ্রপাত হয় জানলে তো বিয়েই করতাম না ওখানে।

এমপি

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী