হোম > জাতীয়

সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

দুর্গাপূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক উসকানির বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, এবার সারাদেশে পূজামণ্ডপের সংখ্যা ৩৩,৩৫৫টি যা গতবারের চেয়ে প্রায় এক হাজার বেশি। দুর্গাপূজা উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেয়া হয়েছে।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে গত ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজামন্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন শুরু করেছে। আগামী ২ অক্টোবর দশমী (প্রতিমা বিসর্জনের দিন) পর্যন্ত মোট নয়দিন সারাদেশে ২ লক্ষ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য এ দায়িত্ব পালন করবে। তাছাড়া দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে প্রায় এক লক্ষ সশস্ত্র বাহিনীর সদস্য কাজ করছে। তাছাড়া ৭০ হাজার পুলিশ ও ৪৩০ প্লাটুন বিজিবি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামন্ডপে মন্ডপ কমিটির সাতজন সদস্য পালাক্রমে ২৪ ঘন্টা দায়িত্ব পালন করবে। স্বেচ্ছাসেবীদের সহজে শনাক্তকরণের জন্য পুলিশ ও আনসার সহ জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা করা হয়েছে। তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপের কার্যক্রম মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবীদের এনটিএমসি'র অ্যাপের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, পূজামন্ডপের নিরাপত্তা বিধানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ও জনগণকে অন্তর্ভুক্ত করে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছে। তাছাড়া ঝুঁকিপূর্ণ মন্দির ও পূজামন্ডপের ওপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে দুষ্কৃতকারী ও গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অবস্থাতেই এটি বরদাশত করা হবে না। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করে জনসমক্ষে সঠিক ও স্পষ্ট বার্তা প্রচারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, দুর্গাপূজা নিয়ে কোনো শঙ্কা নেই। কিছু সংখ্যক ফ্যাসিস্টের দোসর শঙ্কার কথা বলছে। আমি ইতোমধ্যে অনেকগুলো পূজামণ্ডপ পরিদর্শন করেছি। তিনি এবার দুর্গাপূজা নির্বিঘ্নে, নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, এই বিষয়টি প্রধান উপদেষ্টা জাতিসংঘে গিয়েও বলেছেন। আমরা এটাকে সামনে নিয়েই আইনশৃঙ্খলার প্রস্তুতি নিচ্ছি।

জানা গেছে, কোর কমিটির সভায় দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পার্বত্য জেলা খাগড়াছড়িতে গতকাল সংঘটিত ঘটনা, রাকসু ও চাকসু নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, মিয়ানমার সীমান্তে নিরাপত্তা বিশেষ করে মাদক চোরাচালান প্রতিরোধ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ

জলবায়ু সম্মেলনে বাংলাদেশের অভিজ্ঞতা ও ঝুঁকি মোকাবিলায় ইএসডিওর নানামুখী তৎপরতা

ভারত ও আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাবে না: জ্বালানিমন্ত্রী

সন্তানদের সাথে কঠোরতা নয়, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে আনতে হবে