হোম > জাতীয়

যেসব মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা সুবিচার চাই

সংসদে হাসনাত আবদুল্লাহ

আমার দেশ অনলাইন

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে বসুন্ধরার পুত্র সোবহান দেশে ঢুকোর সাহস পায়নি, আনভীর দেশে ঢুকতে পারেনি কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখছি সোবহানের পুত্র সদর্পে দেশে ঢুকেছে। অন্তর্বর্তী সরকারের সময় দুদক বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে, আমরা এই মামলার অগ্রগতি জানতে চাই। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোনো ধরণের সমঝোতা হয়েছে কিনা? যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। এই বসুন্ধরা গ্রুপ, যারা বিদেশে টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে, মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম, খুন ও হত্যার বৈধতা দিয়েছে, তাদের খুটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ আরো বলেন, যারা গুম-খুনের বিরুদ্ধে বৈধতা অর্জন করেছে তাদের বিএনপির পক্ষ থেকে কঠোর অবস্থান দেখতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশোধ পরায়ণ হননি আমরা সেটাকে স্বাগত জানাই। প্রতিশোধ পরায়ণ না হওয়া আর সুবিচার নিশ্চিত না করা এক বিষয় নয়।

তিনি আরো বলেন, যেসব মিডিয়া ফ্যাসিবাদের পক্ষে বয়ান তৈরি করেছে তাদের বিরুদ্ধে আমরা সুবিচার চাই। আমরাও প্রতিহংসার কথা বলছি না।

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!

রিয়াদে অগ্নিকাণ্ডে নিহত ৯ প্রবাসীর লাশ দেশে পৌঁছেছে

ক্যাম্পাসগুলোতে শিবিরের ওপর ছাত্রদলের হামলার দিনটি ছিল বেশ কষ্টের: জামায়াত এমপি

নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক পরিমণ্ডলে কোর অব মিলিটারি পুলিশের ভূমিকার প্রশংসা সেনা প্রধানের

কীটনাশকের কাঁচামাল আমদানি সহজ করার পদক্ষেপকে স্বাগত বামার

‘বক্তব্য প্রত্যাহার করলাম, এবার আপনারা খুশি?’

২৮১৮ প্রশ্ন নিয়ে ৯ দিন চলবে সংসদ অধিবেশন

‘দাড়ি নিয়ে কটাক্ষ’ করার বিচার চাইলেন এমপি মনিরুল