হোম > জাতীয়

নির্বাচনে অপরাধীরা যেন স্থান না পায়: বদিউল আলম

ডেস্ক রিপোর্ট

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের মতো কোন অপরাধী যেন স্থান না পায়। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনে আরএফইডি সদস্যদের সাথে আলোচনায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্তরা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এবং নির্বাচনে পোস্টার ব্যবহার না করার সুপারিশ করা হয়েছে।

বদিউল আলম মজুমদার বলেন, কাউকে নির্বাচন থেকে দুরে রাখতে নয়; নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে। নির্বাচন কমিশনের ক্ষমতা ক্ষুণ্ন করা হয়নি বরং এ সংস্থার ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।

তিনি আরও বলেন, যারা দেড় হাজার মানুষ হত্যাকারী, গুমকারী, গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে।

নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৪ মাসের মধ্যে জাতীয় ও স্থানীয় নির্বাচন সম্ভব।

দ্রুত সময়ে অপ্রতিম হত্যার তদন্ত শেষে বিচার শুরু হবে

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা

ডেঙ্গুর অর্ধেক মৃত্যুই ঢাকা বিভাগে

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, জুলাই থেকেই বাড়তি বেতন সুবিধা

বিশ্বজয়ী হাফেজদের বিতর্কিত বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

রাজধানীতে নিরাপত্তা জোরদারে ২০০ চেকপোস্ট

মক্কা-মদিনার নিরাপত্তায় আপসহীন বাংলাদেশ: ধর্মমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫ ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ পালিত