হোম > জাতীয়

আশুলিয়ায় ভাড়া বাড়িতে মিললো স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ

স্টাফ রিপোর্টার (ঢাকা উত্তর)

ঢাকার সাভারের আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ৮টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হামীম গ্রুপের ৩ নম্বর গেট সংলগ্ন একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- বগুড়া জেলার ধুনট থানার নলডাঙা গ্রামের রুবেল আহমেদ (৩৫), তার স্ত্রী সোনিয়া আক্তার (৩০) ও তাদের ৫ বছরের কন্যা সন্তাস জামিলা। তারা বগুড়ার বড়িতলি এলাকার বাসিন্দা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ভাড়া বাড়িতে স্বামী, স্ত্রী এবং সন্তানের মরদেহ দেখতে পায় প্রতিবেশীরা। তারা দেখেন, খাটের ওপর স্ত্রী ও সন্তানের নিথর দেহ পড়ে আছে, আর স্বামীর মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল। পরে প্রতিবেশীরা আশুলিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

আশুলিয়া থানার এসআই মজিবুর রহমান ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঝুলন্ত অবস্থায়, বাকি দুইজনের লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন। তাদের ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দ্দী হাসপাতালে প্রেরন করা হয়েছে।

বর্ণাঢ্য আয়োজনে দেশীয় সাংস্কৃতিক সংসদের নববর্ষ উদযাপন

কৃষি ও কৃষকরাই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ

আন্দামান সাগরে নৌকাডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২৫০

রাষ্ট্র গঠনের লড়াইয়ে বিগত দিনের মতো পাশে থাকার আহ্বান

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বা বিভেদের স্থান নেই : তথ্যমন্ত্রী

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি

যে জুলাই সনদে বিএনপি সই করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী