হোম > জাতীয়

তথ্যে রিজওয়ানা, এলজিআরডিতে আদিলুর ও ক্রীড়ায় আসিফ নজরুল

পদত্যাগকারী দুই উপদেষ্টার দপ্তর বণ্টন

স্টাফ রিপোর্টার

বাম থেকে, সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান ও আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করায় ফাঁকা হওয়া তিন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন করা হয়েছে। পুরনো তিন উপদেষ্টার মাঝে দায়িত্ব বণ্টন করে আজ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হয়েছে। এছাড়া পৃথক এক গেজেটে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।

প্রকাশিত গেজেট অনুযায়ী, অতিরিক্ত দায়িত্ব হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আদিলুর রহমান।

এর আগে গতকাল বুধবার পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। এর মধ্যে আসিফ মাহমুদ ক্রীড়া এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আর মাহফুজ আলম ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে।

প্রসঙ্গত, অতিরিক্ত দায়িত্ব পাওয়া উপদেষ্টাদের মধ্যে আসিফ নজরুল আগে থেকেই আইন, বিচার ও সংসদবিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। এছাড়া আদিলুর রহমান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের যৌথ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

বৃষ্টির প্রবণতা বাড়বে সারাদেশে, থাকবে ভাদ্রের তালপাকা গরমও

রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তার চ্যালেঞ্জ: প্রতিরক্ষা উপদেষ্টা

পার্লামেন্টই হবে রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, বিরোধীদলকে সম্পাদকদের পরামর্শ