হোম > জাতীয়

২০০৮ সালের নির্বাচনে সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন হাসিনা

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় সম্পদের মিথ্যা তথ্য দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় খতিয়ে দেখলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন-র‍্যাকের ২২ বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হলফনামায় অপ্রদর্শিত অর্থ বা সম্পদের বিষয়ে দুদকের তাৎক্ষণিকভাবে কিছু করার সুযোগ না থাকলেও, নিজ নিজ এখতিয়ারে থেকে সম্পদের তথ্য গোপনের বিষয়গুলো খতিয়ে দেখবে দুদক।

দুদকের চেয়ারম্যান আরও বলেন, হলফনামায় প্রদর্শিত হয়নি এমন কোনো সম্পদের মালিক যেন নির্বাচিত না হন, সেটিই দুদকের প্রত্যাশা।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ