হোম > জাতীয়

বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণশিক্ষা উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদেরকে সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি, নিজ নিজ কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে।

মঙ্গলবার ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে আমাদেরকে দুইটি শিক্ষা বুকে ধারণ করতে হবে। একটি হচ্ছে, সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকা; আর অন্যটি হচ্ছে, আত্মশক্তিতে বলীয়ান হয়ে নিজেদের কর্তব্যকর্মে নিয়োজিত হওয়া। আমরা যদি এই দুইটি বৈশিষ্ট্য নিজেদের মাঝে ধারণ করতে পারি, তাহলেই শ্রীকৃষ্ণের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে।

তিনি আরো বলেন, সমন্বয়বাদিতা ও ধর্মীয় সহনশীলতা এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সংস্কৃতিক বৈশিষ্ট্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ‌ উপদেষ্টা এসময় সকলকে ধর্মীয় সহনশীলতা চর্চার আহ্বান জানান।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মো: সাজ্জাত আলী অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, ডাঃ রমা সাহা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বাসুদেব ধর, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা সুব্রত চৌধুরি শুভেচ্ছা বক্তব্য রাখেন। ‌

মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির উপদেষ্টা কাজল‌ দেবনাথ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না