হোম > জাতীয়

বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলন ১ জুন, আসছেন ২৫০ বিনিয়োগকারী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) আয়োজনে গত ৭-১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন।

এবার চীনের সঙ্গে যৌথ বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক সম্মেলন করতে যাচ্ছে বাংলাদেশ। যার দিনক্ষণও চূড়ান্ত হলো অবশেষে।

সোমবার বিডার প্রধান আশিক চৌধুরী ফেসবুকে দেওয়া এই পোষ্টে বহুল প্রত্যাশিত বাংলাদেশ-চীন বিনিয়োগ সম্মেলনের চূড়ান্ত দিনক্ষণ জানিয়েছেন। যেখানে অংশ নেবেন চীনের ২৫০জন বিনিয়োগকারী। বিনিয়োগ সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ১ জুন।

পোস্টে আশিক চৌধুরী জানিয়েছেন, ‘বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী ১ জুন ২০২৫ তারিখে দিনব্যাপী ‘চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।’

তিনি আরও জানান, ‘সম্মেলনে প্রায় ১০০টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ জন বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশগ্রহণ করবেন, যার মধ্যে Fortune 500 এর অন্তর্ভুক্ত ৬-৭টি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাগণও অংশগ্রহণ করবেন। এছাড়া চীনের ৪টি চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।’

চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে এই বিনিয়োগকারীরা আসছেন জানিয়ে বিডা প্রধান লিখেছেন, ‘বাংলাদেশে এই প্রথম এক দেশ থেকে একসঙ্গে এত বিনিয়োগকারী ও ব্যবসায়ী একযোগে বাংলাদেশ সফরে আসছেন। চীন সরকারের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও হচ্ছেন এই ডেলিগেশনের লিডার।’

মাছের উৎপাদন বাড়াতে পোনা অবমুক্তকরণ চলছে: মৎস্য প্রতিমন্ত্রী

সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর

নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি, বাস্তবায়ন তিন ধাপে

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ মন্ত্রণালয়

বিদ্যুতের বিল বাড়ছে, মিটার ভাড়া-ডিমান্ড চার্জ নিয়ে যত প্রশ্ন

তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

পে স্কেলের প্রজ্ঞাপন জারি নিয়ে সুখবর

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান