হোম > জাতীয়

ডা. এবিএম আবদুল্লাহর ইমেরিটাস অধ্যাপক পদ বাতিল

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইমেরিটাস অধ্যাপক হিসেবে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহর আজীবন নিয়োগ বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই পদে দায়িত্ব পালনের সময় উত্তোলিত সব বেতন-ভাতা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, ২০২৪ সালের ২০ জুন অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯২তম বাজেট অধিবেশনে আলোচ্যসূচির বাইরে একজন সদস্যের প্রস্তাবের ভিত্তিতে ‘ইমেরিটাস অধ্যাপক নিয়োগ অধ্যাদেশ’ সংশোধন করা হয়। পরে একই সভায় ডা. এবিএম আবদুল্লাহকে আজীবন মেয়াদে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভাষ্য, ওই নিয়োগ বিধিবহির্ভূত হওয়ায় তা অনুমোদনযোগ্য নয়।

এ কারণে ৯২তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তার ইমেরিটাস অধ্যাপক পদে আজীবন নিয়োগ বাতিল করা হয়েছে। পাশাপাশি ওই সভার তারিখ থেকে ইমেরিটাস অধ্যাপক পদে উত্তোলিত সব বেতন-ভাতা বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ডা. এবিএম আবদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি আমি পেয়েছি। পৃথিবীর কোথাও এমন সম্মানজনক পদ এভাবে কেড়ে নেওয়ার নজির নেই। প্রায় ৫০ বছর ধরে চিকিৎসাসেবা দিয়ে আসছি।

আমার অনেক ছাত্র আজ দেশের স্বনামধন্য অধ্যাপক। জীবনের শেষ সময়ে এসে এমন আচরণ মোটেও প্রত্যাশিত নয়। কারা এবং কী কারণে এ সিদ্ধান্ত নিয়েছে, তা তারাই ভালো জানে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সঙ্গে অন্যায় ও অবিচার করেছে বলেও দাবি করেন তিনি।

সর্বশেষ ফেসবুক স্ট্যাটাসে যা জানালেন ইশরাক

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ড এড়াতে ফায়ার সার্ভিসের পরামর্শ

সোমবার সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান

সচিব পর্যায়ে বড় রদবদল

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২২

বিএমইউতে পূর্ণাঙ্গ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রস্তাব

গ্রীষ্মের আগে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ স্থাপনে অধ্যাদেশ অনুমোদন

শেখ মুজিবের ম্যুরাল নির্মাণের নামে সাড়ে ৬ কোটি টাকা আত্মসাৎ, দুদকের মামলায় হাছান-ইনু

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে সহযোগিতা অব্যাহত রাখবে ইতালি