হোম > জাতীয়

জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

অগ্রাধিকার ভিত্তিতে চিড়িয়াখানার সমস্যা সমাধানে কাজ করার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জনগণের জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আধুনিকায়ন করা হবে। চিড়িয়াখানার উন্নয়নকল্পে যে মাস্টারপ্ল্যান আছে; তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

বুধবার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ইন্টারপ্রিটেশন সেন্টারে ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক’ অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

চিড়িয়াখানায় বিনিয়োগ করলে তা থেকে রিটার্ন আসে। চিড়িয়াখানার নিরাপত্তার জন্য প্রাচীর নির্মাণ, জনবলের ঘাটতি পূরণসহ আনুষঙ্গিক বিষয়গুলো দ্রুত বাস্তবায়ন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তিনি নির্দেশনা প্রদান করেন। উপদেষ্টা দর্শনীয় স্থানে জনগণের সুবিধার্থে প্রতিটি প্রাণী সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিপিবদ্ধ করার আহ্বান জানান।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. এ. বি. এম. সাইফুজ্জামান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, পোল্ট্রি জেনেটিসিস্ট ড. বিবেক চন্দ্র রায় প্রমুখ।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ