হোম > জাতীয়

জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছরে: পানিসম্পদমন্ত্রী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ফসল হচ্ছে ৩৬ জুলাই। জুলাইয়ের ভিত্তি রচিত হয়েছে ১৬ বছর ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলন-সংগ্রামের মাধ্যমে। তিনি আরও বলেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক ও সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধতার সফল সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যাওয়ার মাধ্যমে।

‎রোববার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের আয়োজনে ‘‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পানি সম্পদ মন্ত্রী। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।

‎পানি সম্পদ মন্ত্রী আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিয়ে ছাত্ররা আমাদের ঋণী করে গেছেন। এখন শহীদদের ঋণ পরিশোধের পালা। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহীদদের ঋণ শোধ করতে হবে।

‎তিনি আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধ নয় বরং ভিন্নমতকে শ্রদ্ধা জানানোর মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই। তিনি বলেন গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে গঠনমূলক সমালোচনা করা। জুলাই প্রশ্নে কোনো আপস নয়, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার তিনি মনে করিয়ে দেন।

‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আলহাজ আহমেদ জীবন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসান আল মামুন, সাধারণ সম্পাদক, গণঅধিকার পরিষদ, ড. শহীদুল আলম, আলোকচিত্র গ্রাহক ও মানবাধিকার কর্মী।

কারা মহাপরিদর্শক পদে যোগ দিলেন আনোয়ারুল কবীর

জাতি গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান প্রতিরক্ষা উপদেষ্টার

সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে বিএনপির তৃণমূলে প্রশ্ন

সচিবালয়ে নিরাপত্তা জোরদারে সরকারের ৯ সিদ্ধান্ত

নিয়োগবঞ্চিত ৮৩ প্রার্থী, সরকারের কাছে জবাব চাইলেন ডাকসু ভিপি সাদিক কায়েম

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে কমিউনিটি ব্যাংকের অনুদান

উপকূলে তিন দিন বৃষ্টি ঝরলেও সারাদেশে শুষ্ক আবহাওয়া থাকবে

রিয়াদগামী ফ্লাইট বাতিল নিয়ে বিমান ও ইউএস বাংলার নতুন নির্দেশনা

চকবাজারে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

ইউরোপে জনশক্তি পাঠাতে ইইউ প্রতিনিধিদলের সঙ্গে মাহ্দী আমিনের বৈঠক