হোম > জাতীয়

৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করে প্রজ্ঞাপন

স্টাফ রিপোর্টার

গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে অন্তর্বর্তী সরকার। দেশের ৮টি বিভাগে পৃথক পৃথকভাবে কাজ করবে এসব প্রতিষ্ঠান। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৩-এ প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত বিভাগগুলোর জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করল। এটি অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকায় প্রতিষ্ঠিত ট্রাইব্যুনালের এখতিয়ার ঢাকা বিভাগ (মেট্রো এলাকাসহ)। চট্টগ্রামের গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের চট্টগ্রাম বিভাগ (মেট্রো এলাকাসহ), সিলেটের গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের সিলেট বিভাগ (মেট্রো এলাকাসহ), রাজশাহীর গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের রাজশাহী বিভাগ (মেট্রো এলাকাসহ), রংপুরের গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালে রংপুর বিভাগ (মেট্রো এলাকাসহ), খুলনার গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের খুলনা বিভাগ (মেট্রো এলাকাসহ) এবং বরিশালের গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনালের এখতিয়ার এলাকা বরিশাল বিভাগ (মেট্রো এলাকাসহ)।

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

মেট্রোরেলের ব্যয় ও ঋণঝুঁকি কমাতে উন্মুক্ত প্রতিযোগিতার দাবি

মেট্রোরেলের অতি আগ্রহ ও মাত্রারিক্ত ব্যয় ঢাকাকে ‘ট্র্যাপে’ ফেলে দিয়েছে: আইপিডি

ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

উপকূল ও চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আসছে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’

বিদ্যুৎ সাশ্রয়ে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ

হাম উপসর্গে একদিনে আরো ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

কোরআনের আলোকে সংবিধান তৈরি করা যেতে পারে, তবে কোরআনকে সংবিধান হিসেবে বিবেচনা করা উচিত নয়: আইনমন্ত্রী

‘আগামী ৫০ বছরের চাহিদাকে বিবেচনায় নিয়ে চিকিৎসাব্যবস্থার টেকসই উন্নয়ন ঘটাতে হবে’

সার্ককে সক্রিয় করতে চায় বাংলাদেশ