হোম > জাতীয়

অগ্নিনিরাপত্তা জোরদার করতে সারাদেশে ফায়ার সার্ভিসের মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার

সারাদেশে অগ্নিনিরাপত্তা বাড়াতে রাজউক ও জেলা-উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিশেষ করে শীতকালে অগ্নিদুর্ঘটনা বেড়ে যাওয়ায় বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।

জানুয়ারি মাসে বুধবার পর্যন্ত সারাদেশে মোট ৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসব প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা সঠিক না থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত ৪১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার রাজধানীর খিলগাঁও-এর ৩৬৮ নাম্বার হোল্ডিংয়ের স্কাইভিউ নাজমা টাওয়ারে রাজউকের ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১০ তলা ভবনটি আবাসিক হিসেবে অনুমোদন নিয়ে বাণিজ্যিক হিসেবে ব্যবহার করায় এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় এর বিভিন্ন তলায় বিদ্যমান ৫টি রেষ্টুরেন্ট ও ১টি মিনিসো’র শোরুম সিলগালা করা হয়। বাকি দোকানগুলো বন্ধ থাকায় সেগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি। এ সময় ফায়ার সার্ভিসের পক্ষে ঢাকার দুজন জোন কমান্ডার, খিলগাঁও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, দুজন ইন্সপেক্টরসহ অন্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অগ্নি সচেতনতা বৃদ্ধি করতে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রতিনিয়ত মহড়া, গণসংযোগ, প্রশিক্ষণ, লিফলেট বিতরণসহ নানবিধ কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের ইন্সপেক্টরা বিভিন্ন প্রতিষ্ঠানকে অগ্নিনিরাপত্তার আওতায় আনতে নিয়মিত পরিদর্শন ও নোটিশ প্রদান করে থাকেন। ফায়ার সার্ভিসের নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় জেলা ও উপজেলা প্রশাসন এবং ঢাকায় রাজউকের ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে