হোম > জাতীয়

পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পুনাক'র সভানেত্রী আফরোজা হেলেনের তত্ত্বাবধানে রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় বসবাসরত এতিমদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতিমখানার শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুনাক'র সভানেত্রী বলেন, পুনাক অসহায় মানুষকে সাহাযোগিতা করে আসছে। আমরা তোমাদের পাশে থাকবো। তিনি এতিমখানায় কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং স্বাস্থ্য সেবা ক্যাম্প পরিচালনার আশ্বাস দেন।

এ সময় পুনাক'র সহ-সভানেত্রী আইরিন রহমান, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর ও পুনাকের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার কার্যনির্বাহী পরিষদের সভাপতি খাজা আলী মাদানী ও তত্ত্বাবধায়ক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পুনাক'র সভানেত্রী এতিমখানার ১৮০ জন শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র তুলে দেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ