হোম > জাতীয়

ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও বাধাগ্রস্ত করছে শীতের আগমনে

স্টাফ রিপোর্টার

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর প্রভাব বাংলাদেশে পড়ার কোনো সম্ভাবনা নেই। তবে চলতি মাসে বঙ্গোপসাগরে বারবার লঘুচাপ, এর মধ্যে দুটি ঘুর্ণিঝড় সৃষ্ট হওয়ায় এবার শীতের আগমন একটু দেরি করিয়ে দিয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।

শনিবার রাতে তিনি আমার দেশকে বলেন, সাধারণত এ সময়ে দেশে শীত থাকার কথা; কিন্তু বারবার বঙ্গোপসাগরে লঘুচাপু ও ঘুর্ণিঝড় সৃষ্ট হওয়ায় উত্তর দিকে থেকে বাতাস প্রবাহিত হতে দিচ্ছে না। ফলে এবার শীত একটু দেরিতে আগমন ঘটছে। তবে আশা করা যায়; আগামী ২ ডিসেম্বর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমে শীত পড়তে শুরু করবে।

আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা আমার দেশকে বলেন, ঘূর্ণিঝড়র প্রভাব বাংলাদেশ পড়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া এর প্রভাবে ২-৩ ডিসেম্বরের দিকে বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল, সেটাও এখন আর নেই। ঘূর্ণিঝড়টির গতি পরিবর্তন করে অন্যদিকে অগ্রসর হচ্ছে।

তিনি বলেন, শ্রীলংকা ও ভারতের অন্ধ প্রদেশসহ আশপাশের উপকূল অঞ্চলে এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে শনিবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রীলংকা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি শনিবার দুপুর ১২ টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮৬৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮১৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ১৭৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭৩৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরোও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। এতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে দুই নম্বর পুনঃ দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

প্রধানমন্ত্রীর জাপান সফরে ৪টি সমঝোতা স্মারকে স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম

সরকার ঐক্যের ভিত্তিতে চলতে চায়, কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছে একটি দল

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত

বুধবার যেসব এলাকায় ৩ ঘণ্টা গ্যাস থাকবে না

জন্ম-মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম বন্ধ ৬ দিন

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে