হোম > জাতীয়

ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়তে পারে

আতিকুর রহমান নগরী

আগামী ১১ ডিসেম্বরের মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। সেই বিষয়গুলোকে সামনে রেখে এরই মধ্যে সব প্রস্তুতি প্রায় শেষ করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী রোববার এ নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই বৈঠকেই এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি জানান, এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আগামী সাত থেকে ১১ ডিসেম্বরের মধ্যেই এই তফসিল ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে এবং ১১ তারিখের মধ্যেই তফসিল ঘোষণা করা হবে।

ওইদিন প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

বাংলাদেশের আইন অনুযায়ী, ভোটগ্রহণের সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এবার জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। যে কারণে একই দিনে দুইটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের বাড়তি সময়ের প্রয়োজন।

সেই বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন এবার ভোটগ্রহণের সময় একঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশনের একটি দায়িত্বশীল সূত্র।

একই সাথে এবার প্রতিটি ভোটকেন্দ্রে গোপন বুথের সংখ্যাও বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলেও জানা গেছে। তবে এসবই চূড়ান্ত হবে আগামী রোববারের বৈঠকে।

অর্থ নয়ছয়ের সুযোগ কম আগ্রহ নেই কর্মকর্তাদের

বিকল্প জ্বালানিতেই মুক্তি দেখছে সরকার ও বেসরকারি খাত

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ

আগামীর রাজনীতিতে জ্ঞানের বিকাশ জরুরি: আইনমন্ত্রী

‘শুধু মাধবীর জন্য’ গ্রন্থে বাংলাদেশ ও গণতন্ত্র রক্ষার আকুতি: চিফ হুইপ

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

১৯৭৭ সালের জে-৬ থেকে মাল্টিরোল যুদ্ধবিমান জে-১০সিই, সুবিধা-অসুবিধা কী?

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকারমন্ত্রী

মরার পরে যে লোক বেশি জ্বালিয়েছেন তার নাম শেখ মুজিব: শাহরিয়ার কবির

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান: স্বরাষ্ট্রমন্ত্রী