হোম > জাতীয়

ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

উপজেলা প্রতিনিধি, কোম্পানী (সিলেট)

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন কিছু সংস্কার করে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা করছে সরকার। তবে জনগণ যদি আরো বেশি সংস্কার চায় তাহলে আগামী বছরের জুনে নির্বাচন দেওয়া হবে।

শনিবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।

এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, জনগণ যদি চায় তাহলে কালকেই আমরা দায়িত্ব থেকে চলে যাব। আমরা তাদের দায়িত্ব পালন করতে এসেছি। তাছাড়া প্রধান উপদেষ্টা ইতোমধ্যে একটা রোডম্যাপ বলে দিয়েছেন, ডিসেম্বরে নির্বাচন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সে অনুযায়ী আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর অবস্থায় রয়েছে। প্রয়োজনীয় ডাক্তার না থাকায় আমরা এর থেকে বের হয়ে আসতে পারছি না। তাছাড়া গ্রামীণ পর্যায়ে ডাক্তারদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে না পারায় এসব এলাকার ডাক্তাররা থাকতে চান না।

স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে সেখানকার বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত হয়ে সমাধানের আশ্বাস দেন।

এমএস

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ