হোম > জাতীয়

যে তিন শর্তে দিনে ৫ লিটার তেল পাবে রাইড শেয়ারের মোটরসাইকেল

আমার দেশ অনলাইন

মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা এখন থেকে দিনে সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত অকটেন বা পেট্রল নিতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। তবে এটি শুধুমাত্র মহানগর এলাকার জন্য প্রযোজ্য হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিপিসি সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নির্দিষ্ট কিছু শর্ত মেনে মোটরসাইকেল রাইড শেয়ারকারীরা ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

বিপিসির দেওয়া শর্তগুলো হলো—

১. ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল নেওয়ার সময় মোটরসাইকেল রাইড শেয়ার চালককে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রশিদ দিতে হবে।

২. প্রতিবার জ্বালানি তেল নেওয়ার সময় আগের ক্রয় রশিদ বা বিলের মূল কপি জমা দিতে হবে।

৩. মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ও চালকের তথ্য রাইড শেয়ারিং অ্যাপের সঙ্গে যাচাই করে জ্বালানি তেল সরবরাহ করতে হবে।

বিপিসি জানিয়েছে, এসব শর্ত মেনে রাইড শেয়ারিং সেবায় যুক্ত মোটরসাইকেল চালকরা প্রতিদিন সর্বোচ্চ ৫ লিটার পর্যন্ত জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর দিনই পদ্মা ব্যারাজ প্রকল্পে পিডি নিয়োগ

অটোরিকশার জন্য আলাদা লেন-চার্জিং স্টেশনসহ ৬ দাবি

কর্পোরেটের চাপে বাড়ছে মাংসের দাম: ক্ষুদ্র ব্যবসায়ীরা

ভ্যাপসা গরমে জনজীবন বিপর্যস্ত, রোববার থেকে বাড়তে পারে বৃষ্টি

চিফ হুইপের ভুল ধরিয়ে দিলেন বিরোধীদলীয় নেতা, প্রশংসা করলেন ডেপুটি স্পিকার

সংসদীয় কমিটি থেকে বাদ জামায়াতের বহিষ্কৃত গাজী নজরুল

বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

মক্কা চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুনের বৈঠক