হোম > জাতীয়

লন্ডনে বিমানের ক্রুকে মারধর, নিরাপত্তাহীনতায় বাকিরা

আতিকুর রহমান নগরী

লন্ডনে দায়িত্ব পালনকালে শরণার্থীদের মারধরের শিকার হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের লন্ডন ফ্লাইটের একজন ক্রু। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) হেস্টন হাইড হোটেলে অবস্থানকালে হোটেল কক্ষ থেকে বেরিয়ে সামনে বসেছিলেন তৈফুর। এ সময় পেছন থেকে একজন নেশাগ্রস্ত শরণার্থী মোটা লাঠি দিয়ে তাকে আঘাত করে মাটিতে ফেলে দেন। পরে তার পেটে কিল-ঘুসি ও লাথি মারেন। হোটেলের নিরাপত্তাকর্মীদের তাৎক্ষণিক হস্তক্ষেপে বড় ধরনের অপমৃত্যু থেকে রক্ষা পান তিনি।

খবর পেয়ে লন্ডন পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারী শরণার্থীকে আটক করে এবং মামলা করে। এরপর মারাত্মক আহত তৈফুর ই-মেইলের মাধ্যমে বিমান কর্তৃপক্ষকে ঘটনার বিস্তারিত অবহিত করেন। তবে পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিমানের একাধিক জ্যেষ্ঠ কেবিন ক্রু বলেন, লন্ডনে আমরা প্রতিনিয়ত ভয়ে থাকি। বিশেষ করে নারী ক্রুরা বেশি ঝুঁকিতে আছেন। যদি দ্রুত হোটেল পরিবর্তন না হয়, তবে বড় ধরনের দুর্ঘটনা—এমনকি ধর্ষণের মতো ভয়ংকর ঘটনাও ঘটতে পারে।

এ বিষয়ে বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, গতকাল আকস্মিকভাবে এ ঘটনা ঘটেছে। পরে বিমানের লন্ডন কান্ট্রি ম্যানেজার হোটেল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তারা বিস্তারিত ঘটনা ই-মেইল করতে বলে। এরই মধ্যে লন্ডন কান্ট্রি ম্যানেজার পুরো ঘটনা উল্লেখ করে হোটেল কর্তৃপক্ষের কাছে ই-মেইল করেছেন। তারা বিষয়টি অনুসন্ধান করছে। পাশাপাশি বিমানের ক্রুদের হেস্টন হাইড হোটেলের পরিবর্তে একই কোম্পানির অন‍্য হোটেলে স্থানান্তরের কথা জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ।

শুধু বক্তৃতা নয়, কাজ দিয়ে মানুষের মন জয় করতে হবে: ধর্মমন্ত্রী

প্রধানমন্ত্রী সালাহউদ্দিন নাকি তারেক রহমান, প্রশ্ন দিলারা চৌধুরীর

রাজধানীতে হোটেল থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার

আইনের ফাঁকফোকরের মাদক কারবারি-ছিনতাইকারীদের আটকে রাখা যায় না

প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তারের ঘটনায় এইচআরএসএসের নিন্দা

কচুয়া-বেতাগী সেতু বদলে দেবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ: জামাল

বৃষ্টির মাঝেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

জ্বালানি সংকটের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

একযোগে ৩৬ এসিল্যান্ড বদলি

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী