হোম > জাতীয়

প্রবীণ সাংবাদিকদের ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে: এম আবদুল্লাহ

স্টাফ রিপোর্টার

প্রবীণ সাংবাদিকদের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ’-এর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কল্যাণ ট্রাস্টের পরিচালক বলেন, প্রবীণ সাংবাদিকদের ভাতা সংক্রান্ত একটি নীতিমালা তথ্য মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। অনুমোদন হলে এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ পাওয়া গেলে এ কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হবে।

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম সাংবাদিকের বহুমুখী কল্যাণে আন্তরিক বলে জানিয়ে এম আবদুল্লাহ বলেন, এরই মধ্যে সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য বৃত্তি কার্যক্রম শুরু হয়েছে। সাংবাদিকদের ফেলোশিপ দেওয়ারও প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি একেএম করম আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতৃবৃন্দ।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ