হোম > জাতীয়

এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের প্রশাসনিক অনুমোদন

স্টাফ রিপোর্টার

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে নতুনভাবে গঠিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের দায়িত্ব এবং জনকাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এর মাধ্যমে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের সুনির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে এই দুই বিভাগে কোন ধরনের কর্মকর্তা নিযুক্ত হবেন এবং জনবল পদায়নের প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হবে।

সভায় অর্থ এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারের ছয়জন উপদেষ্টা এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবসহ সরকারের ১৪ জন সচিব/সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। এ সভায় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট ১১টি প্রস্তাব অনুমোদিত হয়েছে।

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি

কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা