হোম > জাতীয়

কবে ক্ষমতা হস্তান্তর করবে সরকার, জানালেন প্রেস সচিব

আমার দেশ অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দ্রুততম সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে এবং আগামী ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচনের পর দ্রুততম সময়ের মধ্যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি রয়েছে। নির্বাচনের পরপরই নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন। এরপর দ্রুততার সাথে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হবে।

তিনি বলেন, সর্বোচ্চ দ্রুততার বিষয়টি বিবেচনায় নিলে তিন দিনের মধ্যেও এই প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব। অর্থাৎ ১৫, ১৬ অথবা ১৭-১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিতে পারে।

একই সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বিষয়ে ছড়ানো গুঞ্জন নিয়ে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সরকার ১৮০ কার্যদিবস ক্ষমতায় থাকবে বলে যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত।

জনগণকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নেই। সরকার শুরু থেকেই নিশ্চিত করেছে যে, নির্বাচন শেষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দলের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সরে যাবে।

দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত ৩ সদস্যের জানাজা অনুষ্ঠিত

পলাতক স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করেছে: সমাজকল্যাণমন্ত্রী

লঘুচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি, ভ্যাপসা গরম থেকে স্বস্তি

দুর্জয়ের স্ত্রীসহ তিনজনের সম্পদের হিসাব তলব করবে দুদক

দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটিমন্ত্রী

যেসব সরকারি চাকরিজীবী আয়-ব্যয়ের হিসাব দেন, শুধু তাদের বেতন বাড়ানো উচিত: টিআইবি

৪২ বছর পর বদলাচ্ছে বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগে জোর সরকারের

তারেক রহমানকে চিঠিতে কী লিখেছেন ট্রাম্প

শিক্ষার্থীদের ভুল তথ্য না পাঠাতে কঠোর নির্দেশনা ঢাকা বোর্ডের

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে-স্কেলে বেতন-ভাতা পাবেন: শিক্ষামন্ত্রী