হোম > জাতীয়

রোহিঙ্গা সংকট আইনশৃঙ্খলা ও অর্থনীতিতে চাপ তৈরি করছে: সেনাপ্রধান

আমার দেশ অনলাইন

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) অনুষ্ঠানে বক্তব্য দেন সেনাপ্রধান। ছবি: আইএসপিআর

রোহিঙ্গা সংকট বাংলাদেশের পরিবেশ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোহিঙ্গাদের একটি অংশ পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার ঝুঁকিও তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এনডিসির ক্যাপস্টোন কোর্স শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের কাছ থেকে সনদপত্র গ্রহণ করছেন আমার দেশ-এর ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। ছবি: আইএসপিআর

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘বাংলাদেশে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতি নানা ধরনের চাপ তৈরি করছে। তাদের অবস্থানের কারণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও বাড়ছে।’

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার কারণে দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। এ সংকটের প্রভাব শুধু মানবিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ, নিরাপত্তা ও অর্থনীতিতেও এর প্রভাব পড়ছে।’

এনডিসির কমান্ডেন্ট লেফটেনেন্ট জেনারেল মো. ফয়জুর রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি জানান, জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি নেতৃত্বের সক্ষমতা বাড়ানোই ছিল এ কোর্সের অন্যতম উদ্দেশ্য। তিন সপ্তাহের কোর্সর নানা দিক তুলে ধরে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন কোর্সে অংশগ্রহণকারী সদস্য সদস্য নাসের রহমান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরনি ইসলাম খান।

ফেলোদের মাঝে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ছবি: আইএসপিআর

অনুষ্ঠানে তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সে অংশ নেয়া ফেলোদের মধ্যে সনদপত্র বিতরণ করেন সেনাপ্রধান। সমাপনী অনুষ্ঠানে কোর্সের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়।

তিন সপ্তাহব্যাপী এবারে কোর্সে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, জাতীয় ও আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক অবস্থা, রোহিঙ্গা ও পার্ব চট্টগ্রাম সমস্যা, জ্বালানি, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, বিচারাঙ্গন, মিডিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়া অংশগ্রহণকারীর এসব বিষয়ে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন। কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও করপোরেট প্রতিনিধিসহ বিভিন্ন পেশার ৩৭ জন অংশ নেন।

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ শেষ, ফলের অপেক্ষা

পেস্টিসাইড ব্যবহারে কৃষকদের প্রশিক্ষণ দেবে সরকার

বিশেষ অধিবেশনের শুরুতে পড়া হলো আলে ইমরানের ২৬ নম্বর আয়াত, অর্থ কী

তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্যমন্ত্রী

ভোট দিয়েছেন স্পিকার, প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা

সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি পুনর্গঠনের নির্দেশ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে