হোম > জাতীয়

ক্ষমতার অপব্যবহারসহ চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত আছে

টিআইবি

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে চাঁদাবাজি ও দখলবাজি অব্যাহত আছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

টিআইবি বলছে, ২০২৪ সালের ৫ আগস্টের পরেই সারা দেশে দখলবাজি ও চাঁদাবাজি হয়েছে, সেই ধারা এখনো অব্যাহত আছে। এটা সুশাসনের জন্য বড় অন্তরায়।

রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ কথা বলেন।

ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত তিনটি অধ্যাদেশ রহিত করার মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে পিছু হটার ইঙ্গিতের মধ্য দিয়ে সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণবিষয়ক অঙ্গীকারের বিপরীতমুখী অবস্থান গ্রহণ করেছে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকে নিয়োগ নিয়ে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ব্যাংক রেজল্যুশন আইনটি ঠিক হয়নি।

তিনি আরও বলেন, দুদক এখনো কমিশনহীন। বিষয়টি নিয়ে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। সবাই মনে করবে, দুর্নীতি করলে কিছু হবে না বা পার পাওয়া যাবে।

সংবাদ সম্মেলনে এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন—টিআইবির পরিচালক (আউটরিচ আন্ড কমিনিউকেশন্স) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পরিচালক (রিসার্চ) মুহাম্মদ বদিউজ্জামান, রিসার্চ ফেলো রাজিয়া সুলতানা প্রমুখ।

এমবি

ডেঙ্গুর টিকা আনার বিষয় চিন্তা করা হচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারে প্রস্তুত বিজিবি: মহাপরিচালক

আরো একটি সাধারণ ছুটি ঘোষণা

ড. ইউনূসের ওপর নয়, ময়দা নিক্ষেপ করা হয়েছিল ফরাসি রাজনীতিকের ওপর

প্রতিবন্ধী জনগোষ্ঠীর মানুষেরা রাষ্ট্রেরই অংশ: সমাজকল্যাণমন্ত্রী

বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট রোববার পর্যন্ত স্থগিত

দুর্গাপূজায় বিআরটিসির বিশেষ বাস, শুক্রবার থেকে টিকিট বিক্রি

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে: জহির উদ্দিন

হামলা হচ্ছে সৌদি আরবে, যে ৫ কারণে বিপদে বাংলাদেশ