হোম > জাতীয়

প্রথমবারের মতো এক ‘মঞ্চে’ তারেক রহমান ও ডা. জোবাইদা!

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া জেলার গাবতলীতে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান বক্তব্য রেখেছেন। যা বগুড়ায় এখন সবার মুখে মুখে।

শনিবার (১৮ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা হতে মাগরিব পর্যন্ত চলা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপজেলার বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে প্রায় ৭ হাজার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় চিকিৎসা ক্যাম্পে।

উক্ত চিকিৎসা ক্যাম্প জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ফরহাদ আলিম ডলারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জোবাইদা রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে বিএনপি যদি সরকার গঠন করতে পারে তাহলে দেশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে মেডিক্যাল কার্ড প্রদান করা হবে। সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক সংখ্যা বৃদ্ধি করা হবে। রোগীরা যাতে হাসপাতালের বারান্দায় শুয়ে থেকে চিকিৎসা না নিতে হয় সেজন্য সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে। পাশাপাশি প্রাইভেট ক্লিনিকগুলোতে সরকারি খরচে সুচিকিৎসা গ্রহণের পরিকল্পনা নেয়া হয়েছে। চিকিৎসা টিম গঠনের মাধ্যমে গ্রামে গ্রামে সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ হবে রোগ বালাই প্রতিরোধের ও মৃত্যুঝুঁকি হার হ্রাস তালিকার একটি অন্যতম আধুনিক দেশ।

বিশেষ অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জোবাইদা রহমান বলেন, দীর্ঘ ২৬ বছর জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। এ ছাড়াও বিভিন্ন পশু চিকিৎসা ও কৃষি চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে যাচ্ছে। ভবিষ্যতে এই সকল মানবিক কার্যক্রম বৃদ্ধি করা হবে।

আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন বলেন, এবারই প্রথম তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান একই মঞ্চে জনসম্মুখে বক্তব্য রাখলেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আহমেদ পাভেল, মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, বগুড়া ড্যাবের সাবেক সভাপতি ডা. মো. শাজাহান আলী, গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন প্রমুখ।

সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ব্যবস্থা গড়ে তোলা সম্ভব: সমাজকল্যাণমন্ত্রী

আন্তর্জাতিক মাদক চোরাচালান প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে: আলাল

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারীদের জন্য নতুন সতর্কবার্তা

এই বাজেট ফ্যাসিস্ট সরকারের লোকদের দিয়ে তৈরি, জুলাইয়ের বাজেট নয়

প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো হোক: সংসদে ফারুক

চীন-মালয়েশিয়া সফরের সবটুকু অর্জন জনগণের

বিদেশের সঙ্গে সম্পাদিত গুরুত্বপূর্ণ সব চুক্তি সংসদে উত্থাপনের আহ্বান

প্রধানমন্ত্রীর সফরে মালয়েশিয়া-চীনের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় হয়েছে

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা