হোম > জাতীয়

দুদকের সাত উপপরিচালককে বদলি

স্টাফ রিপোর্টার

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত উপপরিচালককে বদলি করা হয়েছে। গতকাল বুধবার পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) দাউদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত অফিস আদেশে তাদেরকে বদলি করা হয়।

দুদকের অফিস আদেশে বলা হয়, প্রধান কার্যালয় থেকে উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধানকে কক্সবাজারে বদলি করা হয়েছে। সুবেল আহমেদকে কক্সবাজার থেকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে। মো. নাজমুচ্ছায়াদাতকে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ থেকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১। সৈয়দ নজরুল ইসলামকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে নওগাঁতে। মো. মাহফুজ ইকবালকে নওগাঁ থেকে প্রধান কার্যালয়ে মানি লন্ডারিং অনুবিভাগে। মো. সালাহ উদ্দিনকে প্রধান কার্যালয় থেকে সমন্বিত জেলা কার্যালয় যশোরে। মো. আল আমিনকে সমন্বিত জেলা কার্যালয় যশোর থেকে ঢাকায় দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে।

এ ছাড়া সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনকে সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার থেকে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়।

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে