হোম > জাতীয়

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, বাড়ছে সুযোগ-সুবিধা

আতিকুর রহমান নগরী

সরকারি কর্মচারীদের জন্য প্রশিক্ষণ কোর্সে দৈনিক ভাতা কিছুটা বাড়ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীন সব সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের জন্য দৈনিক ভাতা বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম এতে স্বাক্ষর করেছেন।

পরিপত্র অনুযায়ী, এখন থেকে নবম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মচারীরা কেন্দ্রে অবস্থানকালীন প্রতিদিনি ৮০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ১০০০ টাকা ভাতা পাবেন।

অন্যদিকে দশম গ্রেড ও এর নিচের পর্যায়ের কর্মচারীদের জন্য এই ভাতা কেন্দ্রে অবস্থানকালীন ৬০০ টাকা এবং মাঠ সংযুক্তকালীন ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিপত্রে কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো : এই ভাতা বাবদ অতিরিক্ত কোনো বরাদ্দ দাবি করা যাবে না এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের নিজস্ব বাজেট থেকেই এই ব্যয় নির্বাহ করতে হবে। কোনো আর্থিক অনিয়ম হলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এই পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।

রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর

সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান

তারা একাত্তরে জনগণকে ধোঁকা দিয়েছে, এখন ২৪ নিয়ে ধোঁকা দিচ্ছে: প্রধানমন্ত্রী

একদল সীমান্তের ওপার থেকে পয়সা দিচ্ছে, আরেক দল দেশে বিশৃঙ্খলা তৈরি করছে

রাজশাহীবাসীর জন্য প্রধানমন্ত্রীর কাছে মিনুর ছয় দফা

সরকারি দলের নেতাকর্মীদের সতর্ক করলেন স্পিকার

প্রধানমন্ত্রীর জাপান সফরে চার সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন বিরোধীদলীয় নেতা

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন মাহদী আমিন

ইশরাকের পদত্যাগ নিয়ে যা বললেন শফিকুল আলম