হোম > জাতীয়

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছে ইউরেনিয়াম বহনকারী গাড়িবহর। তিনটি লরিতে করে রূপপুরে নেওয়া হচ্ছে ইউরেনিয়াম।

শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। সেনাবাহিনীর পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এসআরবি, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে প্রথম ইউনিটের জ্বালানি বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা ইউরেনিয়ামের চালান গ্রহণ করেন।

বিনিয়োগের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার

সেপ্টেম্বরে হামলা-হুমকির শিকার ৭০ সংবাদকর্মী

ঢাকায় কাল শুরু হচ্ছে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

দেশের ক্ষতির অন্যতম কারণ ইউটিউব-ফেসবুক, রাশ টানবে সরকার: চিফ হুইপ

উৎপাদনশীলতা বাড়াতে উদ্ভাবনী চিন্তা ও মেধার বিকাশ ঘটাতে হবে: বাণিজ্যমন্ত্রী

শাহজালাল বিমানবন্দর নামেই আন্তর্জাতিক, বাস্তবে মনে হবে মাছের বাজার

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর ইন্তেকাল

মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান প্রতিমন্ত্রীর

সরকারের জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার এলজিআরডি মন্ত্রী-প্রতিমন্ত্রীর