হোম > জাতীয়

সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ

আইন মন্ত্রণালয়

আমার দেশ অনলাইন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে উক্ত বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়সমূহ অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

(ক) বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি;

(খ) বিনা অনুমতিতে অফিস ত্যাগ,

(গ) বিলম্বে অফিসে উপস্থিতি।

এ অবস্থায় সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময়ে শেষ হওয়ার পূর্বে অর্থাৎ (পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকেল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময় বিকেল ৫টার) পূর্বে কেউ নিজ দপ্তর ত্যাগ করবে না।

এ ছাড়া অফিস আদেশে আরো বলা হয়েছে, অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীগণকে নিজ অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর অনুমতি গ্রহণকরত সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি : এবং ডিজিটাল হাজিরা প্রদানকরত অফিস ত্যাগ করতে হবে।

কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস

অপারেশন ক্লিন হার্টের মতো কিছু হবে কি, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সরাসরি সামুদ্রিক যোগাযোগ চালুর বিষয়ে আলোচনা

এলপিজি ব্যবসায়ীদের ডাকা দু’দিনের ধর্মঘট প্রত্যাহার

ডেঙ্গুতে আরো ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০

সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর

ড. ইউনূসকে হেনস্তা আন্তর্জাতিক রীতিনীতি ও রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থি

হাম উপসর্গে আরো সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩২৭