হোম > জাতীয়

সকালেও হাদির অবস্থা খুবই ক্রিটিক্যাল

আতিকুর রহমান নগরী

মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি খুবই ক্রিটিক্যাল অবস্থায় রয়েছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে আজ সকালে সর্বশেষ দেখার সুযোগ পান তার বড়ভাই ওমর বিন হাদি। ফোনে তার সঙ্গে আমার দেশ-এর কথা হয়।

ওদিকে ঢাকায় হাদির চিকিৎসায় সংযুক্ত ছিলেন ঢাকা মেডিকেলের নিউরো সার্জন ডা. আব্দুল আহাদ। তিনি গতরাতে আমার দেশকে জানান, হাদির ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। এছাড়া তার ইনফেকশনও ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় গতরাতেই তার শাররিক অবস্থার অবনতি ঘটে এবং ‘অত্যন্ত সংকটাপন্ন’ অবস্থায় রয়েছে হাদি।

এদিকে গতরাতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে হাদির শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটাপন্ন’ উল্লেখ করা হয়। রাতেই দায়িত্বশীল উপদেষ্টারা এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তাকে সিঙ্গাপুর পাঠিয়েছে সরকার। তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে হাদির পরিবারের সদস্য, হাসপাতাল কর্তৃপক্ষ ও সিঙ্গাপুর সরকারের সাথে জরুরি বিষয় সমন্বয় করে দ্রুত সিদ্ধান্ত নেবেন।

ওদিকে বৃহস্পতিবার বেলা ১১টায় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে হাদির সর্বশেষ অবস্থা এবং করণীয় নিয়ে অনির্ধারিত আলোচনা হয়। পরিস্থিতি বিবেচনায় নিয়ে কী করণীয়, তা নিয়ে মতবিনিময় করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। হাদির হত্যাচেষ্টাকারী ও তাদের সহযোগিদের ধরার বিষয়ে সর্বশেষ অগ্রগতিও উপদেষ্টাদের অবহিত করা হয়।

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

নবম পে-স্কেলের গেজেট কবে, আলোচনায় তিন তারিখ