হোম > জাতীয়

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৩৫

আমার দেশ অনলাইন

দেশে হামের সংক্রমণ ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ৮৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং আরো ৯৫০ জনের মধ্যে এ রোগের উপসর্গ দেখা দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এতে শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর হাম আক্রান্ত হয়ে নিশ্চিতভাবে ১০৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরো ১ হাজার ৮৫ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন চট্টগ্রাম বিভাগের এবং একজন সিলেট বিভাগের বাসিন্দা।

এদিকে, নতুন করে ৮৫ জনের হাম শনাক্ত হওয়ায় চলতি বছরে নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৫৭ জন।

একই সময়ে আরো ৯৫০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় সন্দেহভাজন রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৯০ জনে।

সাড়ে চার ঘণ্টায় রাজধানীর ১৩ স্থানে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, সময় দিলেন ২ সপ্তাহ

শিশু হাসপাতালের কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারি গুদামে সার, চরে চরে হাহাকার

সতর্ক করার পরও ফায়ার লাইসেন্স ছাড়া চলছিল কক্সবাজারের টুপটুপ রিসোর্ট

কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহতের ঘটনায় জামায়াতের শোক

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে হেনস্তায় ‘রিটায়ার্ড বিসিএস অফিসার্স প্ল্যাটফর্ম’-এর ক্ষোভ ও নিন্দা