হোম > জাতীয়

মার্কিন দূতাবাসে জিমি কার্টারকে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

স্পোর্টস রিপোর্টার

মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ও নোবেল বিজয়ী জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে জিমি কার্টারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শোক বইয়ে শোক বার্তা লেখেন তিনি।

মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইউএস চার্জ ডি অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন।

দূতাবাসে প্রধান উপদেষ্টা তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বোল্ডিনকে বলেন, তিনি জর্জিয়ায় কার্টারের বাড়িতে গিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার জন্য প্রেসিডেন্ট কার্টারের প্রচেষ্টারও প্রশংসা করেন তিনি।

অধ্যাপক ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথাও স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে এখানে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ