হোম > জাতীয়

আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি

ঢাবি সংবাদদাতা

সংবিধানে আদিবাসী যুক্ত করে এই সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

শুক্রবার শহীদ মিনারে ‘আত্মমর্যাদা ও আত্মপরিচয়ের স্বীকৃতি আদায়ে আদিবাসীদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম জোরদার করুন শীর্ষক’ আয়োজিত এক সমাবেশে এই দাবি জানান বক্তারা।

এসময় বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও পৃথক ভূমি কমিশন গঠন করার জোর দাবি জানান। এছাড়াও সমাবেশে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন করার দাবিও জানান হয়।

এসময় ১৫ জানুয়ারি এনসিটিবির সামনে হামলার ঘটনায় দ্রুত সময়ে বিচার নিশ্চিত করাসহ শান্তিচুক্তি বাস্তবায়ন না করলে গণসমাবেশ, লংমার্চসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।

এসময় টিআইবির প্রধান নির্বাহী ইখতেখারুজ্জামান বলেন, এই আন্দোলন একটি গোষ্ঠীর নয় বরং প্রতিটি মানুষের আন্দোলন। তাদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে।

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান

গাজীপুর-সাভার-আশুলিয়াতে ৭০টির বেশি কারখানা বন্ধ ঘোষণা