হোম > জাতীয়

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রাণিসম্পদ খাত এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের অর্থনীতি মজবুত করতে এই খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং বিদেশে রপ্তানি বৃদ্ধির জন্য এই খাতের কোনো বিকল্প নেই।

শনিবার বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছর যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপিত হচ্ছে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬।

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ আজকের বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ভেটেরিনারি পেশাজীবীরা মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি বলেন, সময়ের সঙ্গে সঙ্গে মানুষ খাদ্য নিরাপত্তা সম্পর্কে আরও সচেতন হচ্ছে। একসময় ভেটেরিনারি পেশাকে ততটা গুরুত্ব দেওয়া না হলেও বর্তমানে এই খাতে মানুষের আগ্রহ ব্যাপকভাবে বেড়েছে। দেশে ভেটেরিনারি শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে।

তিনি দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, এ দেশ আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টাতেই বাংলাদেশ এগিয়ে যাবে।

ভেটেরনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ভ্যাব) সভাপতি প্রফেসর ড. মো. মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।

সম্মাননীয় অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. শাহজামান খান, অধিদপ্তরের পরিচালক ডা মো. বয়জার রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন ভ্যাবের সিনিয়র সহসভাপতি ও প্রকল্প পরিচালক ডা. মো. আবদুর রহিম।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর ড. এম আরিফুল ইসলাম, যেখানে ভেটেরিনারি পেশার সমসাময়িক চ্যালেঞ্জ, সম্ভাবনা ও জনস্বাস্থ্য সুরক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

ইলিশ রপ্তানির সক্ষমতা বাড়াতে চায় সরকার

দুর্নীতির মামলায় পি কে হালদারের সহযোগী তীর্থের ৭ বছরের কারাদণ্ড

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর: ৯ খাতে সহযোগিতা বাড়াতে ঐকমত্য

বাংলাদেশ–মালয়েশিয়া বৈঠকে স্বাক্ষর হলো তিনটি গুরুত্বপূর্ণ দলিল

দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় বাংলাদেশ

মুচলেকায় মুক্ত চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র, যুবদল থেকে বহিষ্কার