হোম > জাতীয়

মসজিদে রাজনীতি বন্ধে আইন পাসের দাবি সরকারি দলের এমপির

সংসদ রিপোর্টার

মসজিদ-মাদ্রাসায় রাজনীতি বন্ধের দাবি তুলেছেন সরকার দলের এমপি কুষ্টিয়া-১ আসনের রেজা আহম্মেদ। এজন্য তিনি আইন প্রণয়নেরও দাবি তোলেন।

সোমবার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি তোলেন।

রেজা আহমেদ বলেন, আমি একটি রাজনৈতিক কথা বলতে চাই। মসজিদের রাজনীতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর। মসজিদের নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদে যাই রাজনীতি করে। স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব আইন পাশ করার জন্য যাতে কোনো মসজিদ মাদ্রাসায় রাজনৈতিক মিটিং করা যাবে না।

তিনি বলেন, প্রকাশ্যে ফুটবল মাঠে বা হাই স্কুলে বা কোনো হলরুমে বিএনপি বা অন্য রাজনৈতিক দলরা আমরা কর্মী সভা করি জনসভা করি মিটিং করি তাদেরকেও সেই ব্যবস্থা করতে হবে। তারা মসজিদে মিটিং করতে পারবে না আমার সাথে সবাই একমত কিনা জানি না।

এএস

সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

আকাশে খুলে গেল ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় অবতরণের পর রোগীর মৃত্যু

শাহজালালের ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী

পিএসসির দুই সদস্যের পদত্যাগ

অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

১০ম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান প্রাথমিক শিক্ষকরা

বাংলাদেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় জাপান

আমিনবাজারের বর্জ্যস্তূপে সবুজের সমারোহ, ‘রূপান্তর’ প্রকল্পের উদ্বোধন

ডব্লিউএইচওর পদ পেতে জালিয়াতি: পুতুলের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি