হোম > জাতীয়

নিয়ন্ত্রণে নিটোরের আগুন, অল্পের জন্য রক্ষা

স্টাফ রিপোর্টার, সাভার

রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নতুন ভবনের চার তলায় এ ঘটনা ঘটে।

নিটোরের যুগ্ম-পরিচালক ডা. মোজাফফর আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে দ্রুত আগুন নেভাতে সক্ষম হওয়ায় অল্পের জন্য বেঁচে গেছেন রোগীরা।

ডা. মোজাফফর বলেন, রাত সাড়ে ১০টার দিকে শর্টসার্কিট থেকে আগুন লাগলে আনসার সদস্যরা দমকল বাহিনীকে খবর দেয়। পরে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে কয়েকশ রোগীরা। খবর পেয়ে হাসপাতালের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন।

তিনি বলেন, আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) সংলগ্ন জায়গায় আগুন লেগেছে। এখন ইঞ্জিনিয়াররা এসেছেন, সবকিছু ঠিকঠাক করছেন। এসির লাইন বন্ধ থাকায় আপাতত আইসিইউ বন্ধ রয়েছে। তবে বিদ্যুৎ চালু রয়েছে। শুরুতে আতঙ্ক ছড়ালেও পরে ঠিক হয়েছে।

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২টি পুলিশ লাইনস স্থাপন করা হবে

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ