হোম > জাতীয়

পাকিস্তান থেকে মালবাহী ওয়াগন ও বগি কেনায় আগ্রহী বাংলাদেশ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ পাকিস্তান থেকে কম খরচে মালবাহী ওয়াগন ও বগি কিনতে আগ্রহ দেখিয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন রোববার (৮ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধিদল—যার নেতৃত্ব দেন উচ্চপদস্থ একজন কর্মকর্তা—ইসলামাবাদ ও লাহোরের মুঘলপুরা অঞ্চলে অবস্থিত পাকিস্তান রেলওয়ের ক্যারিজ ফ্যাক্টরি ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। সেখানে তারা সরাসরি ট্রেনের বগি, ওয়াগন এবং অন্যান্য উপকরণ উৎপাদনের প্রক্রিয়া দেখেছেন।

পাকিস্তান রেলওয়ের লাহোরভিত্তিক কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশের আন্তর্জাতিক সংগঠন ও কনস্যুলার অ্যাফেয়ার্স সচিব এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসেইন খান গত শুক্রবার মুঘলপুরা ওয়ার্কশপ পরিদর্শন করেন। সেখানে প্রধান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মুহাম্মদ নাসির খালিলি পুরো ওয়ার্কশপের কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা ও চলমান প্রকল্প সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। এছাড়া একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্রের মাধ্যমে ওয়ার্কশপের কাজ দেখানো হয়।

পরবর্তী পর্যায়ে প্রতিনিধিদলকে মুঘলপুরার লোকোমোটিভ বা ইঞ্জিন ওয়ার্কশপে নিয়ে যাওয়া হয়, যেখানে ইঞ্জিন রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের বিস্তারিত তথ্য প্রদান করা হয়। সফরের শেষে বাংলাদেশের প্রতিনিধিরা উল্লেখ করেছেন, এটি দুই দেশের শক্তিশালী সম্পর্ককে প্রতিফলিত করেছে।

পাকিস্তান রেলওয়ে বর্তমানে শ্রীলঙ্কা, নেপাল, চিলি ও আর্জেন্টিনায় ব্রডগেজ লাইনের জন্য ওয়াগন ও বগি সরবরাহ করছে। কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের রেলওয়ের বিশেষজ্ঞ দল আরও প্রযুক্তিগত তথ্য জানার জন্য পাকিস্তান সফরে আসবে।

পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রেলওয়ে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে উভয় দেশই লাভবান হবে। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ এই মুহূর্তে ভারতের সঙ্গে ওয়াগন ও বগি ক্রয় নিয়ে আলোচনা করছে, তবে পাকিস্তানকে নিয়েও আগ্রহ দেখাচ্ছে।

এসআর

বাড়িতে আগুনের ঘটনায় আমি দুইবার আহত হয়েছি: সংসদে এমপি নুসরাত

হাতকড়া ছাড়া জিয়াউলের আদালতে হাজিরা, সংসদে যা বললেন ইলিয়াস আলীর স্ত্রী

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ