হোম > জাতীয়

বিপিএল ম্যাচ বাতিল হওয়ায় চলবে না মেট্রোরেলের বাড়তি ট্রিপ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে মেট্রোর ৪টি অতিরিক্ত ট্রিপ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল ডিএমটিসিএল। কিন্তু আজ বৃহস্পতিবার বিপিএলের নির্ধারিত ম্যাচ বাতিল হওয়ায় কাল মেট্রো রেলের অতিরিক্ত ৪টি ট্রিপ পরিচালিত হবে না।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (এমআরটি) লাইন-৬ এর উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এই তথ্য জানিয়েছেন।

মো. আহসান উল্লাহ শরিফী জানান, শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচের দিনগুলোতে ১৫ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন ৪টি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনার পরিকল্পনা ছিল।

তবে বৃহস্পতিবার ম্যাচ বাতিলের কারণে আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে পরবর্তী ম্যাচের দিনগুলোতে পরিস্থিতি অনুযায়ী অতিরিক্ত ট্রিপ পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

‘হাসিনাকে পুশ ইন করুন, দেখি কত সাহস’: গোলটেবিলে বক্তারা

ফি দিয়েও খেলা মিস, গ্রাহকদের টাকা গ্রামীণফোনের পকেটে

কর্মমুখী শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে: প্রতিমন্ত্রী নুর

চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে হবে: আইনমন্ত্রী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল চূড়ান্ত পর্যায়ে, যে কোনো দিন প্রকাশ

প্রস্তাবিত বাজেটে নিম্ন ও মধ্যবিত্তের স্বস্তি-অস্বস্তির দোলাচল

‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী

আধা ঘণ্টার বৃষ্টিতেই তলিয়ে গেল রাজধানীর অধিকাংশ সড়ক