হোম > জাতীয়

মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন আছে কি না তদন্ত দরকার: তুলি

আমার দেশ অনলাইন

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের পেছনে জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন রয়েছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার জোর দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি। তিনি স্পষ্ট করে বলেন, কোনো অবস্থাতেই অপরাধীকে ছাড় বা অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না।

শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুলি এসব কথা বলেন।

সংসদ সদস্য বলেন, ‘অন্যায় তো অন্যায়ই। এটা আওয়ামী লীগ, জামায়াত কিংবা বিএনপি—যার নাম ব্যবহার করেই করা হোক না কেন, কোনো অন্যায়কারীকেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না। এই সেবামূলক প্রতিষ্ঠানের ওপর হামলার ঘটনায় জামায়াত বা আওয়ামী লীগের কোনো পরোক্ষ ইন্ধন কাজ করছে কি না, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তা জনসমক্ষে আনা হোক।’

এদিকে স্বাস্থ্যসেবা চালু রাখার বিষয়ে তিনি জানান, ভবনটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলেও মা ও শিশুদের টিকাদান যেন বন্ধ না হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, ‘মিরপুর-১ নম্বরের রুহানী টাওয়ারে আমাদের একটি কার্যালয় রয়েছে। শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে রাড্ডা ক্লিনিকের সংশ্লিষ্টদের আমরা ওই কার্যালয়ে সাময়িকভাবে সেবা পরিচালনার প্রস্তাব দিয়েছি।’

দিল্লিতে বাংলাদেশের ‘ইলিশ ফেস্ট’ অনুষ্ঠিত

রাড্ডা এমসিএইচ ভাঙচুরে পুলিশের অবহেলা ছিল কি না তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময় বেশিরভাগ সিট ফাঁকা ছিল: শিশির মনির

যুক্তরাষ্ট্রে তারেক রহমানের পাঁচ দিনের সফরে কী কী হলো

প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি, মন্ত্রণালয়ের ব্যাখ্যা

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র চুক্তি স্বাক্ষর

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ১১ দলের দেলাওয়ার

পারমিটের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আরোপ হতে পারে স্থায়ী নিষেধাজ্ঞা

পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, যেসব এলাকায় থাকবে শাখা

হামের টিকা নিয়ে আগের সরকারের গাফিলতির কারণে বহু শিশুর প্রাণহানি ঘটেছে