হোম > জাতীয়

৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া শেষ করার নির্দেশ

স্টাফ রিপোর্টার

আগামী ৫ মার্চের মধ্যে সব হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে ৩০টি বৃহৎ হজ এজেন্সির কাছে চিঠি পাঠিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ভিসা প্রক্রিয়ার পূর্বশর্ত হিসেবে স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ সংগ্রহ, টিকা গ্রহণ এবং গ্রুপিং সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ৩০ এজেন্সির অধীনে মোট ৭ হাজার ৩৫৫ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা এখনো বাকি রয়েছে। এর মধ্যে বাংলাদেশ ওভারসিজ সার্ভিসেসের ১ হাজার ৩০৬ জন এবং এহসান এয়ার ট্রাভেলসের ১০ জন হজযাত্রীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়নি।

চিঠিতে আরো বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ মার্চের মধ্যে হজযাত্রীদের ভিসা প্রক্রিয়াকরণ শেষ হবে। তবে ভিসা প্রক্রিয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা ও বাধ্যতামূলক টিকা গ্রহণ সম্পন্ন করতে হবে। পাশাপাশি হজযাত্রীদের গ্রুপ তৈরি ও গ্রুপ প্রসেসিংসহ প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষ করে ভিসা পেতে সাধারণত ৫ থেকে ১০ দিন সময় লাগে। কারিগরি জটিলতা দেখা দিলে এ সময় আরও বাড়তে পারে।

এছাড়া ২০ মার্চের কাছাকাছি সময়ে ঈদুল ফিতরের ছুটিতে বাংলাদেশ ও সৌদি আরব— উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তর বন্ধ থাকতে পারে উল্লেখ করে মন্ত্রণালয় জানিয়েছে, পর্যাপ্ত সময় হাতে রেখে স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান ও ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা জরুরি।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় আশা প্রকাশ করেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সব কার্যক্রম শেষ করতে এজেন্সিগুলো প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের