হোম > জাতীয়

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি ইসলামী আইনজীবী পরিষদের

স্টাফ রিপোর্টার

নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নেতারা বলেন, নির্বাচন কমিশন চাচ্ছে আগে জাতীয় নির্বাচন দিতে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিয়ে নতুন নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করা প্রয়োজন।

বিকেলে পুরানা পল্টনস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শেখ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া, অ্যাডভোকেট আব্দুল বাসেত, সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মশিউর রহমান, জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম মিলন, অ্যাডভোকেট জিএম নজরুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অ্যাডভোকেট জমারত আলী, অ্যাডভোকেট বিল্লাল হোসেন মজুমদার, অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট বায়েজিদ হোসাইন, অ্যাডভোকেট আব্দুল মান্নান প্রমুখ নেতৃত্ববৃন্দ।

গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারীদের রাজধানীতে অবস্থান কর্মসূচি

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত

মাঠ প্রশাসনে গতি ফেরাতে ইউএনও সম্মেলনের প্রস্তুতি

কক্সবাজার থেকে চলতি মাসেই আন্তর্জাতিক ফ্লাইট চালু

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তিতে কী আছে, কোন শর্তে হাসিনাকে ফেরানো যাবে

মতপ্রকাশের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে হবে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আ.লীগের ৪৬ নেতাকর্মী গ্রেপ্তার

জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহজ শর্তে দ্রুত অর্থায়নের তাগিদ