হোম > জাতীয়

৬৫ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

স্টাফ রিপোর্টার

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৬৫ হাজার মেট্রিক টন সার ক্রয় এবং ভোলায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি বাফার গুদাম নির্মাণের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৩তম সভায় মঙ্গলবার এই অনুমোদন দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন।

কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের ভিত্তিতে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও তিউনিশিয়ার সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় তৃতীয় লটের ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার তিউনিশিয়ার গ্রুপ চিমিক তিউনিশিয়েন (জিসিটি) থেকে আমদানি করবে। এতে ব্যয় হবে ১৮৪ কোটি ৬৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৬০২ দশমিক ৫০ মার্কিন ডলার।

এছাড়াও, বিএডিসি মরক্কোর সাথে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় তৃতীয় লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে আমদানি করবে। এতে ব্যয় হবে ৩৮৩ কোটি ১৬ লাখ ৪২ হাজার ৩২০ টাকা। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৭৮১ দশমিক ৩৩ মার্কিন ডলার।

খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে, ‘সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে ৩৪টি বাফার গুদাম নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ভোলায় ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি বাফার গুদাম নির্মাণের কাজ প্রায় ৪৯ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৪৩২ টাকায় ঢাকার মেসার্স এমবিএল-আরইএল (জেভি) বাস্তবায়ন করবে।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) শাহজিবাজার ৩৩০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্টের জিটি-২ মেরামত কাজ প্রায় ১১১ কোটি ১৮ লাখ টাকায় চীনের সেপকো ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড থেকে সংগ্রহ করবে।

এছাড়াও, সভায় ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ৪র্থ ও ৫ম শ্রেণির ৯৪টি লটের মোট ৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ২০৭টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আরেকটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নতুন ডিসি-এসপি

নিবন্ধন বিভাগের উন্নয়নে ৬ দফা দাবি পেশ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের

মামুনুল হক ইস্যু: ওলিপুরীর খোলা চিঠির জবাব দিলেন পীর সাহেব দেওনাসহ তিন শীর্ষ আলেম

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য সুখবর দিলেন প্রবাসী কল্যাণমন্ত্রী

গোপালগঞ্জের এসপি বদলি, চট্টগ্রাম রেঞ্জে নতুন ডিআইজি

জলবায়ু সম্মেলনে উপকূলের সংকট ও শিশু-তরুণদের অধিকার তুলে ধরলেন তিন বাংলাদেশি

চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম ৪ দিনের রিমান্ডে

দেশে ফ্যাসিবাদ ফেরার আশঙ্কা ঠেকাতে শিল্পী-কলাকুশলীদের সোচ্চার থাকার আহ্বান