হোম > জাতীয়

রাতে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

চীন সরকারের আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাত ১০টা ১০ মিনিটে চায়না এয়ারের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেছেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, রওনা হওয়ার আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে বিদায় জানান।

সফরে মহাসচিবের সঙ্গে তার সহকারী একান্ত সচিব ইউনুস আলীও রয়েছেন।

এরআগে, চীনা সরকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি প্রতিনিধি দল ১৫ এপ্রিল রাত ১১টায় চায়না নর্দান এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গেছেন।

প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইসমাঈল জবিউল্লাহ । এ ছাড়া আছেন আলতাফ হোসেন চৌধুরী , নাজমুল হক নান্নু, মোহাম্মদ শামসুজ্জামান , এস এম আসাদুজ্জামান রিপন , বেবি নাজনিন, খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল, আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল , মোঃ মুস্তাফিজুর রহমান বাবুল , মোঃ কামরুজ্জামান, নীলুফার চৌধুরী মনি, সাঈদ আল নোমান , মোঃ মনোয়ার হোসেন, মোহাম্মদ রফিকুল ইসলাম, সানজিদা ইসলাম , কামাল আনোয়ার আহমেদ, মোঃ ইউনুস আলী, মোঃ আমানুল্লাহ, মীর সোলায়মান।

ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর প্রত্যাহার

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

শিক্ষা বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় দুর্বলতা দুর্নীতি-অপচয়

প্রধানমন্ত্রীর নির্দেশে এতিম ও পথশিশুদের উন্নয়নে কাজ করা হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

তুরস্ক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

ইসলামী ব্যাংক সংকটে স্বচ্ছতা ও জবাবদিহিতার আহ্বান সিটিজেন ইনিশিয়েটিভের

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন: নৌ প্রতিমন্ত্রী

পুশইন প্রতিরোধে কোস্ট গার্ডের নজরদারি জোরদার

মে মাসে ভারত সীমান্তে ৬ বাংলাদেশি নিহত, আটক ১৪

ইসলামী ব্যাংকিং ব্যবস্থায় স্থিতিশীলতা রক্ষার আহ্বান শীর্ষ ওলামায়ে কেরামের