হোম > জাতীয়

৯ জেলায় কালবৈশাখী ঝড়ের আভাস

আমার দেশ অনলাইন

দেশের ৯টি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সেই সঙ্গে এসব এলাকায় বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণেই নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত মেনে চলতে বলা হয়েছে।

এদিকে পরবর্তী ২৪ ঘণ্টার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোনো কোনো এলাকায় বিজলি চমকানোর পাশাপাশি বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে।

সরকারি চাকুরেদের সুযোগ সুবিধায় বড় পরিবর্তন

পদ্মা হাসপাতালে অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ, যা জানাল স্বাস্থ্য অধিদপ্তর

জজ মিয়া হত্যা মামলায় আরও ৫ জন গ্রেপ্তার

বিদ্যুতে লোপাট: ২,৮৯,৯৪৯ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ পরিশোধ

কটূক্তির অভিযোগ এনে ডিএজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রুমিন ফারহানার

ঢাকায় বহিরাগত সন্ত্রাসীদের ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ঘূর্ণিঝড়ের শঙ্কা

দেশে আরো একটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে

জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী