হোম > জাতীয়

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে সরকার বিব্রত: রিজভী

আমার দেশ অনলাইন

ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে।’

আজ মঙ্গলবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে অপরাধ দমনের জন্য পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত কোনো পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ বাহিনীকে কাজ করতে হবে।’

আইজিপির বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে বক্তব্য আমাদের ভাবিয়ে তুলেছে। এ ধরনের মন্তব্য সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।’

বিএনপির এই শীর্ষ নেতা উল্লেখ করেন, ‘গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ লড়াই-সংগ্রামের মাধ্যমেই বিএনপি ক্ষমতায় এসেছে। সে কারণে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে আইনের কঠোর ও যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।’

জাপানে জেরার এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন তারেক রহমান

পতাকার সাদৃশ্য অদৃশ্য সুতোয় বেঁধেছে বাংলাদেশ-জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

সার আমদানিনির্ভরতা কমাতে বন্ধ কারখানা চালুর উদ্যোগ সরকারের

বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে বাংলাদেশে

৬৮ হাজার দক্ষ চালক তৈরি করবে বিআরটিসি

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ বিপর্যয়

ইনানীর টুপটুপ রিসোর্টে নিখোঁজ মুক্তার সন্ধানে পুলিশের ফের তল্লাশি

বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য বিশেষ সেবা চালু করল জুলাই জাদুঘর

‘আইজিপি সাহেব, পুলিশকে বিতর্কিত করলেন, সরকারকেও বিব্রত করলেন’

মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা দেওয়ার পরিণতি ভোগ করতে হবে